কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি : সংগৃহীত
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার দুপুরের পর তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার রিমান্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে ঢাকা নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পান তিনি।

৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

উল্লেখ্য, আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেন। এছাড়া, কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারি গুড সার্ভিসেস ব্যাচ’ দেওয়া হয়। সবশেষ গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য শুদ্ধাচার পুরস্কারও পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X