টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আসামি জাহাঙ্গীর (৩৬)। ছবি : কালবেলা
আসামি জাহাঙ্গীর (৩৬)। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ইদ্রিস আলী (৪৯) হত্যা মামলার মূল আসামি জাহাঙ্গীরকে (৩৬) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর দিনাজপুর জেলার খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। সে মিরাশপাড়া এলাকার জনৈক শাহিন আহমেদ মিশুর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকার একটি পরিত্যক্ত মেস থেকে নিহত ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। পরে নিহতের ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে গ্রেপ্তার জাহাঙ্গীর জানান, নিহতের সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল। পূর্বশত্রুতার জের ধরে পাইপ রেঞ্জ দিয়ে ঘাড় ও মাথায় আঘাত করে ইদ্রিসের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সে।

গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এসএম মামুনুর রশিদ, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১১

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১২

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৩

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৪

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৫

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৬

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৭

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৮

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৯

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

২০
X