কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে ইউট্যাবের শোক

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউয়নিয়নের (বিএফইউজে) সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

নেতৃদ্বয় বুধবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বলেন, সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন একজন মহৎপ্রাণ ব্যক্তি। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তার বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী মরহুম রুহুল আমিন গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, সেটি তার সতীর্থ সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এমনকি একাধিকবার কারাবরণও করেছেন। জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তার সাহসী উচ্চারণ দেশের জনগণের প্রশংসিত হয়েছিল।

এ ছাড়া তারা বলেন, বারবার ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হয়েও রুহুল আমিন গাজী গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেননি। কর্মজীবনে অগণতান্ত্রিক শক্তির হুমকির মুখেও তিনি দায়িত্ব পালনে ছিলেন অবিচল।

তা ছাড়া সাংবাদিকতা জগতে তার অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য উল্লেখ করে তারা বলেন, তার মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করল, যা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে মোনাজাত করি তিনি যেন তাকে বেহেস্তবাসী করেন। আমরা রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X