কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শেষে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। ছবি : সংগৃহীত
আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। ছবি : সংগৃহীত

ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ. এ. খান। চলতি বছরের শেষে তিনি ঢাকায় আসবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।

বৈঠকে করিম এ. এ. খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্বন্ধে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি।

গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে একটি বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এই তিন দফার প্রস্তাবের প্রশংসা করেন করিম খান।

ড. ইউনূসের প্রস্তাব ছিল পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ প্রধানের উদ্যোগে একটি জরুরি সম্মেলন আহ্বান, রোহিঙ্গা মানবিক সংকটের জন্য যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে পুনরুজ্জীবিত করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ।

এ ছাড়াও ড. ইউনূস গণহত্যার অপরাধীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও জিজ্ঞাসা করেন। এই আন্দোলনে কমপক্ষে ৭০০ জন নিহত এবং ২০ হাজার জনেরও বেশি আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X