কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তার করুন : ঐক্য পরিষদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। পুরোনো ছবি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। পুরোনো ছবি

ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতার কথিত ব্যানারে সার্বজনীন দুর্গাপূজার তীব্র বিরোধিতা করে পূজার্থী হিন্দু সম্প্রদায়কে হুমকি সংবলিত ধৃষ্টতাপূর্ণ যে ১৬ দফা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হিন্দুধর্ম অবমাননাকারী দাবিগুলো প্রচারকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগ নেওয়া না হলে, পূজার্থীরা সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজনে নিরুৎসাহিত হয়ে পড়বে এবং এজন্য তাদের দায়ী করা যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের দাবি চরমভাবে মানবাধিকার পরিপন্থি এবং নিরঙ্কুস ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন। এ ধরনের ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচারণা আমরা বেশ কিছুদিন যাবৎ অব্যাহতভাবে লক্ষ করছি। কিন্তু তাদের দমনে সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনগণ গভীরভাবে উৎকণ্ঠিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X