কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ড. ইউনূসের ভাষণের প্রশংসা করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

মঙ্গলবার (০১ অক্টোবর) বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে বলেন, ‘এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে অতি প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেছে।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বলেও জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।

ফিলিস্তিনিরা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে এ আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন অব্যাহত রাখব।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, অন্তত ৬০ জন ফিলিস্তিনি বাংলাদেশের মেডিকেলে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X