ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ডেমরায় ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

পুরোনো ছবি
পুরোনো ছবি

রাজধানীর ডেমরায় মো. গোলাম আশরাফ হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) অপহৃতকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় মো. শাহ আলম নামের ১ অপরণকারীকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মো. গোলাম আশরাফ হোসেন তার কর্মস্থল কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে মুসলিম নগর জিরো পয়েন্ট এলাকায় যান। সেখানে মো. শাহ আলম (৫০), মো. ইসমাইল হোসেন (৫০), আলমগীর (৪০), আব্দুল হাকিম (৪৫) সহ আরও ৭/৮ জন তাকে মোটরসাইকেল এবং সিএনজিতে এসে চোখে কালো কাপড় বেঁধে সিএনজিতে উঠিয়ে নিয়ে যান। পরে কোনো এক অজ্ঞাত এলাকার নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তাকে নির্যাতন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। টাকা না দিলে তাকে জীবনে মেরে ফেলার হুমকি দেয় তারা।

এতে রাজি না হলে পরে রড, লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয় তাকে। একপর্যায়ে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের মুঠোফোনে যোগাযোগ করে বলেন, ১০ লাখ টাকা দিয়ে রাজধানীর শ্যামপুর এলাকার কোনো এক জায়গা থেকে তাকে ছাড়িয়ে আনতে বলে নয়তো ওরা আমাকে মেরে ফেলবে বলে জানান তিনি। পরে এ বিষয়ে ওই দিনই তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

পুলিশ তথ্য পেয়ে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে পোস্তগোলা ব্রিজের নিচে থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. শাহ আলম নামের ১ অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় মঙ্গলবার (১ অক্টোবর) ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার আসামিরা হলেন, মো. শাহ আলম (৫০), মো. ইসমাইল হোসেন (৫০), আলমগীর (৪০), আব্দুল হাকিম (৪৫) সহ আরও ৭/৮ ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে অপহৃতকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ বুধবার (২ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১০

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১১

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১২

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৩

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৪

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৫

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৬

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৭

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৮

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৯

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

২০
X