কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩১ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে কৃষক লীগের সভাপতি সমীর গ্রেপ্তার

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। ছবি : সংগৃহীত
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। ছবি : সংগৃহীত

কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

এদিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ পৃথক বার্তায় এ দুজনকে গ্রেপ্তারের কথা জানালেও বিস্তারিত তথ্য দেয়নি।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর এ সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পান সমীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৩

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৪

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৫

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৬

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৭

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৮

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৯

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

২০
X