কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

সৌদি আরবের ধর্মবিষয়কমন্ত্রী ড. তাওফিক ফাউজান আল রবিয়াহর সঙ্গে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
সৌদি আরবের ধর্মবিষয়কমন্ত্রী ড. তাওফিক ফাউজান আল রবিয়াহর সঙ্গে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

কাবা শরিফের গিলাফ উপহার পেলেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ উপহার দেন সৌদি আরবের ধর্মবিষয়কমন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ।

সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ কথা জানা গেছে।

পোস্টে জানানো হয়, উপহার দেওয়া এ গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফকে আবৃত করে। এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এ গিলাফ দেওয়ায় বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনকে আরও গভীর করবে।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, কাবা শরিফের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরোনো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X