কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ
১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

ডিসি নিয়োগে দুর্নীতি তদন্তে উপদেষ্টা কমিটির গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির গেজেট প্রকাশ করেছে সরকার। এতে আগামী দশ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার রাতে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে সদস্য করা হয়েছে।

গেজেটে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে ৩ অক্টোবর ২০২৪ তারিখে কালবেলা সহ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে উক্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো অপ্ট করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক দায়িত্ব পালনে সহযোগিতা করবে।

এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ‘হাই-লেভেল’ বা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, আমরা খতিয়ে দেখছি। রিপোর্টের সত্যতা কতটুকু? আমরা ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করি। হাই-লেভেল কমিটি হবে। রিপোর্ট ঠিক ছিল কি না, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ডিসি নিয়োগে দুর্নীতি সংক্রান্ত জনপ্রশাসনের সিনিয়র সচিব ও এক যুগ্মসচিবের মধ্যকার হোয়াটসঅ্যাপ আলাপচারিতা নিয়ে কালবেলা, নয়া দিগন্ত, দেশটিভি ও এনটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে আলোড়ন তৈরি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X