কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডোম জনগোষ্ঠীর নিরাপত্তার দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ

পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভা। ছবি : সংগৃহীত
পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভা। ছবি : সংগৃহীত

ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ডোম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে। আমরা আপনাদের কথা শুনব, আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে নানা ধর্ম বর্ণের জনগোষ্ঠী রয়েছে। সবার অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে সকল বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে যেখানে সকলের নাগরিক অধিকার থাকবে। দিনশেষে দেশটা আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকবো। ফলে আমাদের প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখা আমাদের সকলেরই কর্তব্য।

এসময় ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ডোম সম্প্রদায়ের জনগণকে মিষ্টিমুখ করান উপদেষ্টা। আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X