কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কমপ্লিট শাটডাউনের আলটিমেটাম পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের

‘কমপ্লিট শাটডাউন’ আলটিমেটাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের। ছবি : সংগৃহীত
‘কমপ্লিট শাটডাউন’ আলটিমেটাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের। ছবি : সংগৃহীত

দুই দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন জিএম, ডিজিএম ও এজিএমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ২৪ ঘণ্টার এ আলটিমেটাম দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের ও চাকরি থেকে অবসানের প্রতিবাদে ইতোমধ্যে দেশের ৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) ১০ জন জিএম, ডিজিএম ও এজিএমের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ছাড়াও নির্দেশনা অবজ্ঞাসহ কয়েকটি অভিযোগ এনে তাদের চাকরি থেকে অবসানের আদেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এরই মধ্যে ওই ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সেই সঙ্গে আরইরিব চেয়ারম্যানের অপসারণের দাবিও জানিয়েছেন তারা।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরইবির বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে অস্থিতিশীল করার অভিযোগও আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X