কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০২:১৫ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাদারীপুর জেলা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।

তিনি লিখেন, মার্কিন ভূ-তত্ব অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

তিনি আরও একটি স্ট্যাটাসে লিখেন, বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ৩.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আশঙ্কা করা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় আরও ভূমিকম্প আঘাত হানতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X