কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাসাচুসেটস মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের জুরি হলেন বাংলাদেশি শিল্পী

বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদ। ছবি : সংগৃহীত

ম্যাসাচুসেটস মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট (ম্যাস মোকা) রেসিডেন্সি প্রোগ্রামের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদকে।

মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম, যা জাদুঘরের মধ্যে অবস্থিত এবং সুন্দর বার্কশায়ার পর্বতমালা দ্বারা বেষ্টিত।

অ্যাসেটস ফর আর্টিস্ট ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত রেসিডেন্সিটি সারা বছর চলে এবং এক সময়ে ১০ জন জাতীয় ও আন্তর্জাতিক শিল্পীকে তারা একসঙ্গে নির্বাচন করে।

শিল্পী ফিরোজ মাহমুদ নিউইয়র্ক সিটির ম্যানহাটনের স্টুডিওতে শিল্পকর্ম তৈরি করে চলেছেন এবং নিয়মিত প্রদর্শনীও করছেন।

নিউইয়র্কের ডাউনটাউন ম্যানহাটন আর্ট গ্যালারিতে এ বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ১ নভেম্বর পর্যন্ত ফিরোজ মাহমুদের একটি একক প্রদর্শনী রয়েছে। তিনি ২০২২-২৩ সালে লোয়ার ম্যানহাটন কালচারাল কাউন্সিলের পুরস্কৃত ওয়ার্কস্পেস শিল্পী।

এ ছাড়া ব্যাংকক আর্ট বিয়েনাল, কঙ্গো বিয়েনাল, অস্ট্রেল বিয়েনাল, লাহোর দ্বিবার্ষিক, সেটৌচি ট্রিয়েনাল (বিডিপি), আইচি ট্রাইনিয়াল, শারজাহ বিয়েনাল, কায়রো বিয়েনাল, ইচিগো-সুমারি ট্রাইনিয়াল, ইমিগ্রান্ট আর্টিস্ট দ্বিবার্ষিক এনওয়াইসি, বিয়েনগাং আর্টিস্ট অ্যাসসহ আন্তর্জাতিকভাবে প্রদর্শনী করেছেন তিনি।

ফিরোজ মাহমুদ ২০১৯ সালে অনুষ্ঠিত ‘কঙ্গো বায়েনিয়াল’-এর প্রথম আসরে তার শিল্পকর্ম প্রদর্শন করেন। এ ছাড়া তিনি সংস্থাটির বিশেষ উপদেষ্টাও হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X