কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

রাতেই ‘ঘূর্ণিঝড় দানা’র গতি উঠতে পারে ১০০ কিমি

ফাইল ছবি।
ফাইল ছবি।

আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় দানা। ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের বাতাসের গতিবেগ। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সাড়ে ৫শ কিলোমিটার এবং চট্টগ্রাম বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৩ অক্টোবর) রাতে আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন ৬- এ জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ভারতের আলিপুর আবহাওয়া কেন্দ্রের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দানা এখনও সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে। শক্তি বাড়িয়ে রাতে তা ‘প্রবল’ আকার নিলে বাতাসের বেগ আরও বাড়বে। মধ্যরাতের পর থেকেই সমুদ্রের ওপর বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। আর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তা ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে।

এছাড়া ভারতের আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত সমুদ্রের ওপর ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতি কখনও কখনও হতে পারে ১২০ কিলোমিটার। শুক্রবার ঝড়ের বেগ কিছুটা কমতে পারে। ওইদিন সকালে ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত ঝড় চলতে পারে। রাতে ঝড়ের গতি কমে হবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে পারে। অর্থাৎ, ল্যান্ডফলের (স্থলভাগ অতিক্রম) পর ঝড়ের গতি কমে যাবে। শক্তি হারিয়ে শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি আবার নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X