কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি : সংগৃহীত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি : সংগৃহীত

পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত এবং তেলাপোকার উপস্থিতি পাওয়ায় আকিজ বেকারি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ‘আকিজ বেকারী লিমিটেড’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল।

অভিযানকালে আজ অর্থাৎ ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত, প্যাকেজিং ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন- ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায়, যেসবের মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি।

এ ছাড়াও বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোনো ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতীয়মান হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ‘আকিজ বেকারি লিমিটেড’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে মো. আসলাম ভূইয়া ও মোয়াজ্জেম হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X