কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৫ ডিআইজি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদফতরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আকরাম হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু নাছের মোহাম্মদ খালেদকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মোস্তফা কামালকে পিবিআইয়েরে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদকে ওই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাতউল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

এদিকে, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X