বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন। ছবি : কালবেলা
সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন। ছবি : কালবেলা

বগুড়ায় ফ্ল্যাট দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা বাদী হয়ে মিলনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। তিনি প্রায় চার দশক পুলিশে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা মামলার অধীনে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অভিযোগ ছিল ২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকলেও তিনি বগুড়া-১ আসনে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে অবসরে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X