কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, অতঃপর...

কমলাপুর রেলস্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলস্টেশনের এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’। ছবি : সংগৃহীত

রাজধানী কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে আসার ঘটনায় দায়িত্বরত বিভাগীয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

এক অফিস আদেশে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) ঢাকা রেলস্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি ভেসে ওঠে। পরে এঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। এতে ঢাকা রেলওয়ে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি জানাজানির পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

এতে আরও বলা হয়, ২০২১ সালের ২ আগস্ট ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিলের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, পুরানা পল্টনের কালভার্ট রোডের মাধ্যমে ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়।

এ ঘটনায় ঢাকা রেলওয়ে বিভাগ কর্তৃপক্ষ কর্তৃক বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী দুদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এ সময় ওই স্থানে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে চিহ্নিত করা হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় রেলওয়ে ইলেকট্রিক্যাল বিভাগ কর্তৃক একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১০

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১১

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১২

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৩

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৪

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৫

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৬

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৭

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৮

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৯

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

২০
X