বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার। রোববার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি’ গঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গত ১ জুলাইয়ের পর বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য পাঠাতে হবে।

কমিটির দেওয়া নির্দিষ্ট ছকে সাংবাদিকের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলার সংক্ষিপ্ত বিবরণ ও বর্তমান অবস্থা জানিয়ে ব্যক্তিগতভাবে বা সম্পাদকের সুপারিশসহ [email protected] ই-মেইলে আবেদন করা যাবে। অভিযুক্তের সাংবাদিকতার প্রত্যয়ন বা প্রমাণপত্র আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজ্যুয়াল এবং ডিজিটাল বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধির (যদি থাকে) সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা ওই আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

তবে, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এসব মামলার সমালোচনা করে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচারে এ ধরনের হত্যা মামলা আইনের অপব্যবহার ও মুক্ত সাংবাদিকতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লঙ্ঘন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X