কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমিতে যোগ দিলেন আবুল কাসেম ফজলুল হক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমির পরিচালকরা। ছবি : কালবেলা
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমির পরিচালকরা। ছবি : কালবেলা

বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে এ পদে যোগদান করেন তিনি। যোগদানের সময় থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে যোগ দেওয়ার সময় বাংলা একাডেমির সভাপতির কক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব মোহা. নায়েব আলী এবং একাডেমির পরিচালকরা।

সভাপতি পদে যোগদান করে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বাংলা একাডেমি প্রকৃত অর্থেই জাতির মননের প্রতীক। রাষ্ট্রভাষা আন্দোলনের পর জাতীয় অভিপ্রায়ে বাংলা একাডেমির জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের ঘেরাটোপে থেকেও একাডেমি তার স্বাধীন সত্তা নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে গবেষণা ও অনুবাদ কার্যক্রমে সফলতার সাক্ষর রেখেছে।

তিনি বলেন, বাংলা একাডেমির সঙ্গে আমার সম্পর্ক বহুযুগের। এখন এ সম্পর্কে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমি মহাপরিচালক এবং একাডেমি পরিবারের সবার সহায়তায় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X