কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক

আলতাফ হোসেন। ছবি : সংগৃহীত
আলতাফ হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় আলতাফের সঙ্গে থাকা কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথবাহিনী বলছে, আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।

জানা গেছে, তার আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে তিনি বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ। মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন তিনি। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। আটক করা হয় আলতাফকে।

যৌথবাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এ অভিযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

১০

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১১

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১২

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৩

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৪

সুখবর দিলেন সামান্থা

১৫

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৬

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৭

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৮

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৯

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

২০
X