কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
৮ দফা দাবি

শনিবার দেশব্যাপী সমাবেশ ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত এবং মানবাধিকার নেতা অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ সারা দেশে সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এবার দেশব্যাপী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্যমোর্চার উপসমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার’ উদ্যোগে শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে। ওইদিন ঢাকায় এ কর্মসূচি পালিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।

এর আগে গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আট দফা দাবি পেশ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তাদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অবিলম্বে আট দফার বাস্তবায়ন চান তারা।

আট দফার মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুতবিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা।

এ ছাড়া রয়েছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা; সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা, সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড আধুনিকায়ন করা, শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দেওয়া। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X