কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
ট্রাম্প ইস্যুতে প্রেস সচিব 

লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো পোস্ট করানো হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুরোনো ছবি

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। লবিস্ট নিয়োগ দিয়ে হয়তো এ ধরনের পোস্ট করানো হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক্সে যে পোস্ট দিয়েছেন সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ তা নিয়েও প্রশ্ন উঠছে।

শফিকুল আলম বলেন, দেশটিতে যে প্রেসিডেন্ট আসুক তাতে পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন হয় না। তবে লবিস্ট নিয়োগ করে কিছুটা প্রভাব বিস্তার করানো যায়।

তিনি বলেন, মানুষ যদি একসঙ্গে দাঁড়ায় বা গণঅভ্যুত্থান করে তাহলে কোনো শক্তিই কিছু করতে পারে না। বর্তমান বাস্তবতায় আমেরিকা বিশ্বে এখন কতটা শক্তিশালী দেশ সে প্রশ্নও উঠছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১০

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১১

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১২

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১৩

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১৪

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১৫

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৬

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৭

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৮

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৯

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

২০
X