কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প জেতার পর সমন্বয়ক হাসনাতের প্রতিক্রিয়া

হাসনাত আব্দুল্লাহ (বাঁয়ে), ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ (বাঁয়ে), ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক ওয়ালে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। ভিডিওতে তারা কৌশলে শেখ হাসিনার ‘চট করে দেশে ঢুকে পড়ার’ দলীয় কর্মীর সঙ্গে ফাঁস হওয়া ভাইরাল সেই কথাটিকেই নাটকীয়ভাবে তুলে ধরেছেন।

মূলত ট্রাম্প বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় ভিডিওটি শেয়ার করেন সারজিস আলম। এতে সমন্বয়কদের দেখে শেখ হাসিনাকে দেশে আসতে বলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পালানোর প্রতীকী গল্প তুলে ধরা হয়। ভিডিওটিতে সারজিস আলমের পাশে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে।

ভিডিওতে একটি নাটিকার মতো ঘটনা উপস্থাপন করা হয়েছে। এতে দেখা যায় একজন কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, আপা আমি সাদ্দাম বলতেছি আপা। আমরা পঞ্চগড়ে, বর্ডারে আপা। আমাদের কাছে চার-পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপেলে আছে, দুই চার লাখ আওয়ামী লীগের আছে। আপা আপনি চট করে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই। একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি। একদম গাড়িটাড়ি, চট করে আসবেন ঢুকে পড়বেন...

এরপর দেখা যায়, হাসনাত ও সারজিসসহ কয়েকজন একদিক থেকে হেঁটে আসছে এবং তাদের দেখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকায় অভিনয় করা তরুণরা পালা পালা চিৎকার করে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।

এ সময় একজনকে বলতে শোনা যায়, আপা আপনি আইসেন না আপা, যেখানে আছেন সেখানেই থাকেন আপা। সমন্বয়করা আসতেছে আপা, আপনি আইসেন না আপা, সবাই পালাইতেছে আপা…।

ভিডিওটি বানিয়েছেন কয়েকজন তরুণ, যেটি সার্জিসের ফেসবুকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে মজাও করছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X