কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ডিআইজি জোবায়দুর রহমান মারা গেছেন

অতিরিক্ত ডিআইজি মো. জোবায়দুর রহমান জানাজা। ছবি : কালবেলা
অতিরিক্ত ডিআইজি মো. জোবায়দুর রহমান জানাজা। ছবি : কালবেলা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জোবায়দুর রহমান ইত্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীতে তার নিজের বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপির পক্ষে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার, অ্যাডিশনাল আইজিপি রেলওয়ে এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মো. জোবায়দুর রহমান, পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে রেঞ্জে বদলি হ‌ওয়ায় বদলিকৃত কর্মস্থানে যোগদানের উদ্দেশে সিলেট থেকে ঢাকায় আসেন।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমকে বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X