শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবকাঠামো উন্নয়নে পেশাজীবীদের যথাযথ সংশ্লিষ্টতা নিশ্চিত করা জরুরি

রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) র‌্যালি। ছবি : কালবেলা
রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) র‌্যালি। ছবি : কালবেলা

বৈশ্বিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সারা দেশের জন্য ভূমি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে পেশাজীবীদের যথাযথ সংশ্লিষ্টতা নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বক্তারা বলেন, প্রতিটি নগরের জন্য নির্ধারিত মহাপরিকল্পনার ব্যত্যয় ঘটিয়ে যথেচ্ছা ভূমি ব্যবহার প্রতিনিয়ত দেশের নগরগুলোতে হুমকির সম্মুখীন করছে। যথাযথ স্থানসমূহে পর্যাপ্ত নগর পরিকল্পনাবিদদের সংশ্লিষ্টতার অভাবের কারণে মহাপরিকল্পনাসমূহ বাস্তবায়ন ব্যহত হয়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য প্রতিটি পর্যায়ে পরিকল্পনাবিদদের পদায়ন নিশ্চিত করতে নীতি-নির্ধারকদের যথাযথ পদক্ষেপ প্রয়োজন।

তারা বলেন, কৃষি জমি থেকে শুরু করে গ্রাম-শহর ও দেশের প্রতিটি ইঞ্চির স্থানিক উন্নয়ন পরিকল্পনা থাকা দরকার। দেশে অসংখ্য প্রজেক্ট চলছে, কিন্তু সমন্বিত স্থানিক পরিকল্পনার অভাবে এর কোনটিই জনগণের সমস্যার সমাধান করতে পারছে না। এমনকি সরকারভেদে বিভিন্ন কার্যক্রম নেওয়া হলেও, সেগুলো সফল না হওয়ার পেছনে এই সমন্বিত পরিকল্পনার অভাব ছিল।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‌‘জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের এ যাত্রায় সারা দেশের সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই।’

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসিফ উজ জামান খান বলেন, ‘উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক না করে, সুষমভাবে করতে হলে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X