সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, দুই পরিবারে দগ্ধ ৯

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে দুই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। খবর পেয়ে কাচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

শুক্রবার (২২ আগস্ট) সাড়ে রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্মুবপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনাটি ঘটে৷ তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধদের প্রথমে উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে সাইনবোর্ডের প্রো অ্যাক্টিভ হাসপাতাল পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়৷ এরপর একজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৮ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতো৷ কিছুদিন আগে রশিদ মারা যায় কিন্তু তার তিন মেয়ে জামাই ও নাতি-নাতনিসহ তিনটি কক্ষে ভাড়া থাকত। এরমধ্যে দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে৷ ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে৷

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম কালবেলাকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়৷ অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর৷ অগ্নিদগ্ধদের সবার বাড়ি কুমিল্লার দেবীদ্ধারের দলাশ গ্রামে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম কালবেলাকে বলেন, ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কীভাবে বিস্ফোরণ ঘটেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১১

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১২

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৩

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৪

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৫

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৬

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৭

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৮

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৯

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

২০
X