কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আরও ৭১ জন নিহত হয়েছেন। একই সময় ২৫১ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা অজানা। কারণ, হতাহত অনেককে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি।

সর্বশেষ নিহতের মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। শহরটি দখল করার পরিকল্পনা বাস্তবায়নে এ হামলা চলছে। খবর আনাদোলু এজেন্সির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হতাহতের সংখ্যা সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করে বলেছে, হামলায় হতাহতরা বেসামরিক। যা আন্তর্জাতিক সব ধরনের আইনের লঙ্ঘন।

আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কোয়াডকপ্টার কিছুক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেখানে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে জাহান্নামের দরজা শিগগির খুলে যাবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি ওই মন্তব্য করেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শিগগির জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলিতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের লক্ষ্য।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X