বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

শাহরুখ খান ও বোমান ইরানি । ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও বোমান ইরানি । ছবি : সংগৃহীত

বলিউডের রঙিন দুনিয়ায় একের পর এক সিনেমায় অভিনয়ের জাদু ছড়িয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন বোমান ইরানি। শুধু অভিনয়ের মঞ্চেই নয়, ব্যক্তিগত জীবনের স্নিগ্ধ বন্ধুত্বেও তিনি সমানভাবে আলোচনায়। শাহরুখ খানের সহশিল্পী হয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’এ পর্দা মাতানো এই অভিনেতা এবার খুলে দিলেন কিং খানের সঙ্গে তার বন্ধুত্বের অজানা অধ্যায়। যেখানে লুকিয়ে আছে হাসি, আবেগ আর একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসার অগণিত স্মৃতি।

সম্প্রতি ‘হিউমন্স অব বম্বের’ এক সাক্ষাৎকারে বোমান বলেন, ‘শাহরুখের হৃদয় অসাধারণ বড় এবং তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে সবার জন্য। বলেন, ‘শাহরুখের সেটে থাকতে দারুণ লাগে। তিনি মানুষের সঙ্গ পছন্দ করেন, সিনেমা বানাতে ভালোবাসেন। তার বাড়িতে সবসময় স্ন্যাক্স রাখা থাকে, যে কেউ আসুক, খেয়ে বেরিয়ে যায়। যে কোনো সময় কল করলে তিনি বলেন, ‘হ্যাঁ, আসুন।’ আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে শাহরুখের নাম অবশ্যই থাকবে।’

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে তিনি আরও বলেন, ‘কাজের সময় কোনো সমস্যাই আমাদের জন্য ভয়ংকর মনে হয় না। আমরা জানি, একসঙ্গে থাকলে সব সামলে নিতে পারব।’

তবে শাহরুখের একটি অভ্যাসে কিন্তু বিরক্ত বোমান ইরানি। সাক্ষাৎকারে মুচকি হেসে তিনি বলেন, ‘খাবারের ব্যাপারে শাহরুখ ভয়ংকর একঘেয়ে। শুধু তন্দুরি চিকেন! বাইরে ঘুরতে গেলে খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। সবাই খেতে ব্যস্ত, আর শাহরুখ কথায় মগ্ন। খাবার ঠান্ডা হয়ে গেলেও তার কিছু যায় আসে না।’

শাহরুখকে শিগগিরই দেখা যাবে ‘কিং’ ছবিতে। ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এদিকে সম্প্রতি ছেলে আরিয়ানের ওয়েব সিরিজের প্রিমিয়ারেও হাজির ছিলেন বলিউড বাদশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১০

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১১

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১২

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৩

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৪

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৫

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৬

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৭

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৮

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৯

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

২০
X