কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০২:২১ এএম
অনলাইন সংস্করণ

‘তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই’

বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা
বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ। এ অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস বহু বছর ধরে লালিত হয়ে আসছে, নিজস্ব বৈশিষ্ট্যের কারণে এদেশের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে পরিচয় তুলে ধরতে চাই।

শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় ইউনেস্কো কর্তৃক অনুমোদিত ইমপ্লিমেন্টিং কমিউনিটি বেইসড হেরিটেজ ফেস্টিভাল ইন এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান কর্মকর্তা সুজান ভাইজ, বেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধ লুবানা মারিয়াম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসি।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পূর্বে প্রথাগত শাসনববস্থা আর চলতে দেওয়া হবে না। প্রথাগত শাসন ব্যবস্থাকে সাজাতে একটি ছোট সময়ের মধ্যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের তরুণ সমাজ। ১৯৭১ সালে স্বাধীনতার পর ৫৩ বছরে যে অসম্পূর্ণ কাজ ২০২৪ এর অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চায়। তিনি ঘৃণা নয় ভালোবাসায় বাংলাদেশকে ভরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘আনন্দ বৈভব : উৎসবের বাংলাদেশ’ শিরোনামে আটটি বিভাগের আটটি উপাদান বেসরকারি সংস্থার ৮০ জন আর্টিস্টের সমন্বয়ে পরিবেশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X