রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি : উপদেষ্টা শারমিন

‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি : সংগৃহীত
‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ’২৪-এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ওই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। শহীদ সন্তানের স্মৃতি স্মরণ করে সাংবাদিকদের প্রতি আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও জেঁকে বসা অসংগতি দূর করতে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনী থামিয়ে দিতে পারে আগামী দিনের স্বৈরাচার। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X