কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এবার গুলিস্তানে আ.লীগ নেতাকে পেয়ে পুলিশে দিল জনতা

গুলিস্তানে আ.লীগ উপস্থিত সে নেতা। ছবি : কালবেলা
গুলিস্তানে আ.লীগ উপস্থিত সে নেতা। ছবি : কালবেলা

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলটির এক নেতা এলে তাকে পুলিশের হাতে ‍তুলে দেন উপস্থিত ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই আটক নেতার পরিচয় পাওয়া যায়নি।

উপস্থিত জনতা জানায়, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই নেতা তার কয়েকজন কর্মী নিয়ে কার্যালয়ে এসেছিলেন। উপস্থিত ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সঙ্গের কর্মীরা পালিয়ে যান।

এর আগে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয় থেকে একজনকে আটক করে স্থানীয় কয়েক যুবক।

স্থানীয়রা জানায়, আটক ওই ব্যক্তি আওয়ামী লীগের ‘এ’ টিমের সদস্য। তার মোবাইল ফোনের গ্যালারিতে সরকারবিরোধী বিভিন্ন পোস্টার পাওয়া গেছে। এ ছাড়া তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার প্রমাণও পেয়েছেন উপস্থিত লোকজন। রোববার (১০ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তারা হামলার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হয়।

তারা আরও জানায়, আওয়ামী লীগের ওই কর্মীকে আটকের পর তিনি দুই তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলেন।

অন্য আরেক যুবক জানায়, আওয়ামী লীগের ওই কর্মী ড. ইউনূসের ফাঁসি চেয়ে ফেসবুকে অনেক পোস্ট করেছেন। তাকে আটকের পর পল্টন থানায় জানানো হয়েছে। পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X