কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সময় রাজধানীর উত্তরায় আমির হোসেন হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার ভোর রাতে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে আহাম্মদ আলী, সুভাষ চন্দ্র ও শফিকুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয় সম্পাদক আহাম্মদ আলী (৫০), উত্তরা মডেল টাউনের পাঁচ নম্বর ইউনিট কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র (৫৩) ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন (৩৬)।

তালেবুর রহমান জানান, উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডে গত ৫ আগস্ট আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমির। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে আমির গুরুতর আহত হয়। তাকে স্থানীয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরের বাবা খুরশেদ আলম বাদী হয়ে ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X