কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ডিএনসিসির অভিযান

ঢাকায় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ, নিলামে বিক্রি 

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান। ছবি : কালবেলা
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান। ছবি : কালবেলা

প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে আবারও অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের সামনের প্রধান সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুর হতে শুরু হওয়া এই অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসানের নেতৃত্বে অভিযানে ১০২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩৭৬টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত অটোরিকশা এবং ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, ‘প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে আমরা গত সপ্তাহ থেকে অভিযান শুরু করছি। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X