কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুদকে কমিশনার পদে নিয়োগ পেলেন সাবেক সচিব আছিয়া

মোছা. আছিয়া খাতুন। ছবি: সংগৃহীত
মোছা. আছিয়া খাতুন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। তিনি সরকারি কর্মকমিশনের সচিব হিসেবে অবসরে গিয়েছিলেন। আজ মঙ্গলবার তাকে দুদকে কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার নিয়োগের এই প্রজ্ঞাপন হয়।

দুদক কমিশনার হিসাবে আছিয়া হাই কোর্ট বিভাগের একজন বিচারকের অনুরূপ বেতন-ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা পাবেন।

২০১৮ সালের ২ জুলাই দুদকে কমিশনার হিসেবে যোগ দেওয়া মোজাম্মেল হকের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে আগামী ১ জুলাই। তখন এই পদে দায়িত্ব নেবেন আছিয়া। তিনি সহকর্মী হিসেবে পাচ্ছেন মঈনউদ্দীন আবদুল্লাহ ও মো. জহুরুল হককে।

মঈনুদ্দীন ২০২১ সালের ৩ মার্চ দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই দিন থেকে কমিশনারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান জহরুল।

দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হয়। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। কমিশনারদের মেয়াদ হয় পাঁচ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X