কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘নতুন প্রজন্মের সঙ্গে সত্যের জায়গায় দাঁড়িয়ে কাজ করার আহ্বান’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনার। ছবি : সংগৃহীত
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনার। ছবি : সংগৃহীত

মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে তার পরিবর্তন করে একটা সুস্থ দেশ গড়ার স্বার্থে নতুন প্রজন্মদের সঙ্গে নিয়ে সত্যের জায়গায় দাঁড়িয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার (১৩ নভেম্বর ) আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম মমতাজ আহমেদ। সেমিনারে ‘ন্যাশনাল রেভিন্যুউ অব বেইজিং + থারটি রিপোর্ট’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি লিডারশিপ এন্ড এডভোকেসি ইউনিটের যুগ্ম সচিব দিলারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশের বর্তমান গণজাগরণে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। বিগত ৫০ বছরে আমাদের সন্তানরা যা চেয়েছে তার ওপর গুরুত্ব না দেওয়ার কারণেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অগ্রভাগে ছেলেদের পাশাপাশি আমরা নারীদের আগমন দেখেছি। নারীদের সক্রিয়তা প্রশাসন, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তিসহ সমাজের বিভিন্ন স্তরে নতুন উদ্যম সৃষ্টি করেছে। আমরা আশাবাদী জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করতে এবং বিপিএফএ (বেইজিং প্ল্যাটফরর্ম ফর অ্যাকশন) এর কার্যকরী বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও স্টেকহোল্ডার এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাব।

সেমিনারে দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X