কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহামে স্থানীয় ব্যাংকুইটিং হলে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ইসলামীর আমির বলেন, দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের হাড়ভাঙা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও কোনো সরকারের আমলেই প্রবাসীরা তাদের প্রাপ্য সম্মান পায়নি। ক্ষমতায় গেলে প্রবাসীদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রিটেন সফরের সময় জামায়াতের আমির বক্তব্যের শুরুতে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। একই সঙ্গে বিগত ১৬ বছরের জুলুম-নির্যাতনের কথা বর্ণনা করেন। ৫৭ জন সেনা অফিসার হত্যা মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করা হয় বলেও মন্তব্য করেন।

তিনি দাবি তুলেন, স্বৈরাচার সরকার সময় বেশি নির্যাতিত হয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সে সঙ্গে, দলীয় ১১ জন শীর্ষ নেতার বিচারিক হত্যার প্রতিবাদ জানান

মতবিনিময় সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখলে আমাদেরকে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য দ্বীনের পথে চলা অনেক সহজ হয়ে যাবে। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, ওয়স্টে মিডল্যান্ডসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনাসভা পরিচালিত হয়। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে।

এ ছাড়াও বক্তব্য রাখেন ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, মাওলানা এটিএম মুকাররম হুসাইন, মাওলানা সাইফুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশনা করে স্থানীয় ইসলামী শিল্পীগোষ্ঠী রেনেসাঁ কালচারাল গ্রুপ। বক্তারা জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। তিনি ব্যক্তি জীবন গঠনে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকাকে স্মরণ করেন এবং ইসলামের সুমহান দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আগত নেতাকর্মীদের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X