কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাবাসীকে যে কোনো উপায়ে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার

কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা
কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : কালবেলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। এই ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে যে কোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এ মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতিতে আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই। শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে কমিশনার বলেন, আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।

কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ হচ্ছে সরকারের সবচেয়ে দৃশ্যমান সংস্থা। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা দেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।

তিনি বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য টিম ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছে। ডিএমপির সব সদস্যকে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। টিমের যিনি নেতা হবেন তার সঙ্গে ওই টিমের সব সদস্যের একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে। যে কোনো প্রয়োজনে একজন সদস্য আরেকজনের পাশে দাঁড়াবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সব পুলিশ সদস্যের সঙ্গে পরিচিত হতে ও তাদের সুবিধা-অসুবিধা এবং নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়।

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ও পরামর্শ ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্য বিষয়গুলো দ্রুত সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। এ ছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X