কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আপত্তি থাকলে প্রমাণ দিতে হবে : রাজউক চেয়ারম্যান

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘নগর উন্নয়নের ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে কথা বলছেন রাজউক চেয়ারম্যান। ছবি: কালবেলা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘নগর উন্নয়নের ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে কথা বলছেন রাজউক চেয়ারম্যান। ছবি: কালবেলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা বলেছেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, ইতোমধ্যে কিছু ভবন পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব ভবন নিয়ে কারও আপত্তি থাকলে তারা নিজ উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে আমাদের কাছে রিপোর্ট জমা দেবেন। যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা-নিরাক্ষায় প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের রিপোর্টই সঠিক।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর মিরপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘নগর উন্নয়নের ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব সত্যব্রত সাহা, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। তাছাড়া বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরাও তাদের সংস্থার বক্তব্য তুলে ধরেন।

আনিছুর রহমান মিঞা বলেন, আমরা শুধু ভবনের নাম লিখেই ঝুঁকিপূর্ণ লিখে দেইনি। এখানে পরীক্ষা-নিরীক্ষার বিস্তারিত রিপোর্ট রয়েছে। কেউ চাইলে তা যাচাইবাছাই করুক। কিন্তু নিরাপদ নগরী গড়তে ঝুঁকিপূর্ণ ভবন অপসরাণের কোনো বিকল্প নেই।

সাবেক সচিব সত্যব্রত সাহা বলেন, ঢাকায় যে ভবনগুলো নির্মাণ হচ্ছে তার সঠিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না তা বোঝার উপায় নেই। কত রিখটার স্কেলে ভূমিকম্প হলে তা সইতে পারবে সেটা নির্ধারণ করা উচিত। শুধু কর্তৃপক্ষকে দোষ দিয়ে লাভ নেই, নগরবাসীরও দায় আছে।

বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ টেনে তিনি বলেন, অভিযাত এলাকার অনেককেই দেখি কলার খোসাসহ ময়লা জানালা দিয়ে ফেলে দিচ্ছেন। এসব ময়লা আবার তারের সঙ্গে আটকে থাকছে। এই ময়লা পরিষ্কারের জন্য আমরা কাকে দোষারূপ করবো?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X