কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে থানায় পিস্তল নিয়ে আসা চার শিশু। ছবি : কালবেলা
পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে থানায় পিস্তল নিয়ে আসা চার শিশু। ছবি : কালবেলা

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে পায়ে ঠেকে শক্ত একটি বস্তু। কৌতূহলবশত চার শিশু বস্তুটি উপরে তুলে দেখে পিস্তল। সঙ্গে সঙ্গে তা একটি পলিথিনে মুড়িয়ে পুলিশের কাছে নিয়ে আসে। পুলিশ আগ্নেয়াস্ত্রটি হেফাজতে নেয়। আর এই কাজটি সম্ভব হয়েছে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোটিভেশনে।

রোববার দুপুরে দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্রটি উদ্ধার হয়েছে। পূর্ব থানার ওসি মো. মহিববুল্লাহ কালবেলাকে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এলাকার বিভিন্নস্থানে এন্টি ক্রাইম সভা করেছি, যা দেখে উজ্জীবিত হয়েছে শিশু ও তরুণরাও। এরই ধারাবাহিকতায় ৮ থেকে ১০ বছর বয়সী চার শিশু উত্তরা পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অস্ত্রটি পায়। এরপর বিচক্ষণতার সঙ্গে অন্য কারও কাছে না গিয়ে পুলিশের কাছে নিয়ে আসে।

শিশুরা জানিয়েছে, আমার বক্তব্য শুনে তারা অন্য কারও হাতে না দিয়ে পুলিশের কাছে নিয়ে এসেছে। চমৎকারভাবে কাজটি তারা করেছে। অন্য কারও হাতে পিস্তলটি চলে গেলে বিপদও হতে পারত। কারণ তা সম্পূর্ণ সচল একটি পিস্তল। থানা সূত্রে জানা গেছে, উদ্ধার পিস্তলটি জাপানের তৈরি। পিস্তলের গায়ে ইংরেজিতে মেইড ইন জাপান লেখা রয়েছে। কারা কী উদ্দেশ্যে অস্ত্রটি রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।

পিস্তলটি পেয়ে পুলিশের কাছে নিয়ে আসা চার শিশুকে সাধুবাদ জানিয়েছেন ওসিসহ থানা পুলিশের অন্য সদস্যরা। ওসির পক্ষ থেকে তাদের খাবারও কিনে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X