কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাজ বন্ধ রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় সংসদীয় কমিটি

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

মাঝপথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাজ বন্ধ রাখা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় সংসদীয় কমিটি। পাশাপাশি এসব কাজের পুনঃদরপত্রও দিতে বলেছে কমিটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও স্থানীয় সরকার, মন্ত্রী ম. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, মো. শাহে আলম এবং মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানের ঠিকাদারদের সামর্থ্য যথাযথভাবে যাচাই করে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিলপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও পুনঃটেন্ডারের সুপারিশ করা হয়েছে।

কমিটি এ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের পেন্ডিং কাজগুলোর তালিকা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X