কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পুরোনো ছবি
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পুরোনো ছবি

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তা শান্তিপূর্ণ প্রকাশ করতে হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে সহ্য করা হবে না।

উপদেষ্টা বলেন, পত্রিকা ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি ক্ষোভ থাকে তাহলে যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করে।

জানা গেছে, রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়েছে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত প্রথম আলোর আঞ্চলিক অফিসের সামনে থেকে সাইনবোর্ড খুলে নেওয়া হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানাই আমি। প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারের জন্য আদালতে যেতে পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন কিছু নয়। এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে সাংবাদিকদের হুমকি ও ভয় দেখানো বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না।

প্রসঙ্গত গতকাল রোববার ঢাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে আন্দোলনরতদের ওপর ‘হামলার’ প্রতিবাদে এ বিক্ষাভ করেছেন আন্দোলনকারীরা। প্রথম আলো ও ডেইলি স্টারকে ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করে তারা বিক্ষোভ করেন।

এদিকে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান সংবাদমাধ্যমকে বলেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য প্রথম আলো অফিসের সামনে মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X