কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
বিনাসুদে লাখ টাকা ঋণ

‘অহিংস গণঅভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তাফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন। ছবি : সংগৃহীত
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীন। ছবি : সংগৃহীত

বিনাসুদে লাখ ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীনসহ ১ হাজার ২১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শাহবাগ থানায় এ মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

মামলায় আ ব ম মোস্তাফা আমীনসহ ১৯ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন- অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সমর্থক অ্যাডভোকেট জিয়াউর রহমানস, সৈয়দ ইসতিয়াক আহমেদ (৪৭), মাহবুবুল আলম চৌধুরী (৫৬), মো. মেহেদী হাসান (৩৪), অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নেত্রকোণার আহ্বায়ক মো. রাহাত ইমাম নোমান (৩৩), মো. মাসুদ (৩৭), ইব্রাহিম (২৯), মো. আলেক ফরাজী (৪৪), মো. সাইফুল ইসলাম (৪৮), মো. আবু বক্কর (৪৯), মো. রিংকু (২১), মো. নিজাম উদ্দিন (৩২), সৈয়দ হারুন অর রশিদ (৬০), মো. আফজাল মন্ডল (৪২), আব্দুর রহিম (৩০), নুরনবী (৪৫), মো. শহিদ (২৮) ও মোছা. কহিনুর আক্তার (৫০)।

এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২০০ জনকে। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১২০(বি)১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের ব্যানারে অপরাধমূলক ষড়যন্ত্র করে ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনাসুদে ঋণ দেওয়ার কথা বলে বেআইনি জনতাবদ্ধ হয়ে শাহবাগ মোড়ে দাঙ্গা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়। আসামিরা বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটনোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা হতে সাধারণ জনসাধারণকে বিনাসুদে ঋণ দেওয়ার কথা বলে শাহবাগ মোড়ে এনে বেআইনি জনতাবদ্ধে জমায়েত হয়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্টিকের রোড ডিভাইডার ভেঙে অনুমান বিশ হাজার টাকার ক্ষতিসাধন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X