কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে মহাসমাবেশের ডাক

সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

নয় দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্মসচিবের অপসারণের দাবিও জানান তারা।

বাদিউল কবীর গণমাধ্যমে জানান, আগামী ৪ ডিসেম্বরের আগে যদি আমাদের ঘোষিত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আমরা ৪ ডিসেম্বর মহাসমাবেশ করব।

নয় দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে।

দাবির মধ্যে আরও রয়েছে, আগের মতো ১০০ শতাংশ পেনশন-গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করা ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X