সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশ-জাতির ক্রান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি, প্রত্যাশা সেনাপ্রধানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগিতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার চৌকস একদল ক্যাডেট গার্ড অব অনার দেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এতে আরও উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X