কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দ্রুত একটি অবাধ নির্বাচন দেখতে চায় সুইডেন

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড। ছবি : সংগৃহীত
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড। ছবি : সংগৃহীত

সুইডেনের সংসদে বাংলাদেশ বিষয়ে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত শুনানিতে সুইডিশ সংসদ সদস্য লটটা জনসন লিখিত ও মৌখিকভাবে বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের গুম, খুন, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিষয় তুলে ধরেন এবং আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন রাখেন।

লটটা জনসন তার প্রশ্নে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আগস্টের শুরুতে দায়িত্ব নিলেও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করেনি।

এ বিষয়ে সংসদ সদস্য লটটা জনসন, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের কাছ প্রশ্ন রেখে জানতে চান? সুইডেন বাংলাদেশের দ্রুত নির্বাচনের বিষয়ে কী, কী ব্যবস্থা নিয়েছে।

প্রতি উত্তরে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড বলেন, সুইডেন অতি দ্রুত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে গভীরভাবে একত্রে কাজ করে যাচ্ছে।

শুনানিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কারস্টিন লুন্ডগ্রেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির অন্য সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১০

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৩

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৪

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৬

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৭

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৮

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৯

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

২০
X