কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা আসছে : নাসিরুদ্দিন পাটোয়ারী

ছাত্র-জনতার রাজনৈতিক দলের ঘোষণা আসছে : নাসিরুদ্দিন পাটোয়ারী
নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি : সংগৃহীত

আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ছাত্র-জনতার পক্ষ থেকে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে ৫৫ সদস্যের এই প্ল্যাটফর্ম যাত্রা শুরু করে। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

জানা গেছে, নাগরিক কমিটির লক্ষ্য অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা, এ সরকারকে জবাবদিহির আওতায় আনা এবং জনস্বার্থে নীতিনির্ধারণে প্রভাব রাখা।

এ ছাড়াও নাগরিক কমিটির কাজগুলোর মধ্যে রয়েছে- বিদ্রোহের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা, ছাত্র ও নাগরিকদের গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X