কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৪:৫১ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে বিবিসির খবরটি সঠিক নয়

সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম। ছবি: সংগৃহীত
সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। সম্প্রতি প্রকাশিত বিবিসি বাংলার এ প্রতিবেদনটি ডাহা মিথ্যা বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও আওয়ামী লীগের রাজনীতিক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কৌশলগত ব্যবস্থাপনা ও নীতি বিভাগের অধ্যাপক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেছেন, ‘আগামী চার মাসে ১২ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে পারবে বাংলাদেশ?’ এ শিরোনামে বিবিসি বাংলা যে রিপোর্ট করেছে তা একেবারেই ভুল তথ্য।

শনিবার (১২ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

ফেসবুকে মোহাম্মদ এ আরাফাত লেখেন- বিবিসি বাংলা রিপোর্ট করেছে “বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে।” -এটি একটি ডাহা মিথ্যা কথা। অথচ, কিছু সুশীলও এই মিথ্যাচারের সাথে সুর মিলিয়ে একই রকম অপপ্রচার করেছে। এরা জাতিকে শুধু বিভ্রান্ত করতে চায়।

স্বাধীন সাংবাদিকতা মানে মিথ্যাচার এবং অপপ্রচার নয়। অথচ, এরা মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই ধরনের উস্কানিমূলক খবর ছাপায়। এই ধরনের রিপোর্ট মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।

সত্য তথ্য হলো, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারকে ১.২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে হবে। বেসরকারি খাতে কিছু স্বল্পমেয়াদী ঋণ নেওয়া হয়েছে, যা প্রায় ১২ বিলিয়ন ডলার, এর মধ্যে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে।

অবশিষ্ট ঋণ বেসরকারি খাতের ঋণগ্রহীতাগণ অতীতের মতই নবায়ন করে নিবে, যা সব সময় করা হয়েছে। অর্থাৎ, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে ৩.৫ বিলিয়ন ডলারের মত ঋণ পরিশোধ করতে হবে যা কোনো সমস্যাই নয়।

ডিসেম্বরের মধ্যে ১২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, এটা একেবারেই ভুল তথ্য।

এর আগে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) বিবিসি বাংলা ‘আগামী চার মাসে ১২ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে পারবে বাংলাদেশ?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতকে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা এবং ডলার সংকটের কারণে বিদেশি ঋণ পরিশোধ করা জটিল হয়ে উঠতে পারে বলে আশংকা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X