কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৫:১৬ এএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মচারীদের অফিস ত্যাগ নিয়ে আদেশ

হাইকোর্ট। ছবি: সংগৃহীত
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের অফিস ত্যাগ নিয়ে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক আদেশ গত বুধবার (৯ আগস্ট) জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এই আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস চলাকালীন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিভিন্ন অজুহাতে অফিসের বাইরে চলে যাচ্ছেন। আকস্মিক পরিদর্শনকালে তাদের অফিসে পাওয়া যায় না, যা শৃঙ্খলা পরিপন্থি ও অফিসের কাজে বিঘ্ন ঘটায়।

এ বিষয়ে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ এর ৪-এ উল্লেখ আছে যে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী অফিস চলাকালীন অফিস ত্যাগ করিতে পারবেন না। তবে শর্ত থাকে যে, জরুরি প্রয়োজনে কোনো সহকর্মীকে অবগত করে অফিস ত্যাগ করা যাবে। একই সঙ্গে এই বিধিমালার তফসিল অনুযায়ী সংরক্ষিত রেজিস্টারে অফিস ত্যাগের কারণ, সময়, তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করতে হবে।

এক্ষেত্রে উপবিধি (১) এর বিধান লঙ্ঘন করলে উপযুক্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাতে যুক্তিসংগত সুযোগ দেবেন। পাশাপাশি এ ধরনের প্রতি ক্ষেত্রে ওই কর্মচারীর এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কেটে নেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X